একটি ব্যানার ছাড়া বাফুফে ভবনে নেই কোনো আয়োজন!

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫১

সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সাজ সাজ রব। বাঘিনীদের বরণে প্রস্তুত সমর্থকেরা। বিমানবন্দরের পথে আছে এখন উৎসবের মঞ্চ সেই ছাদখোলা বাস। সেখান থেকে সাফ ফুটবল চ্য্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে। কিন্তু সেই বাফুফে ভবনেই কেবল একটি ব্যানার ছাড়া নেই উৎসবের কোন রঙ!

মেয়েদের ফুটবলের আঁতুড়ঘর, মেয়েদের ‘সেকেন্ড হোম’খ্যাত বাফুফে ভবনের আয়োজন দেখে হতাশ হয়ে যাবে উৎসাহী সমর্থকরা। দীর্ঘদিন ধরে বাফুফে ভবনে একসাথে বসবাস করছে নারী ফুটবলাররা। সেই বাফুফে ভবনে সাফ চ্যাম্পিয়ন দলের একটি ব্যানার ছাড়া এখনও পর্যন্ত চোখে পড়েনি কোনো সজ্জা। বাফুফে ভবনের দুইটি গেটে করা যেতে পারতো ব্যানার, করা যেতে পারত ফেস্টুন। লাল গালিচার সংবর্ধনা যেখানে প্রাপ্য সাবিনা-সানজিদাদের, সেখানে বাফুফে ভবন যেন একদমই ফাঁকা। কোনো কর্মকর্তাদেরও চোখে পড়েনি তখন পর্যন্ত। সংবাদকর্মীরা ছাড়াও কেউ নেই সেখানে।

যেখানে থাকেন বাংলাদেশের চ্যাম্পিয়ন ফুটবলাররা, সেখানে কেন যেন তাদের বরণে নেই চোখে পড়ার মতো কোনো আয়োজন। দেশকে যারা এনে দিলেন এত বড় আনন্দের উপলক্ষ্য, সেই আমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না বাফুফে ভবনে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা