‘ভোটের আগে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ’

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১

সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনের আগে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ নিশ্চিত করা সরকারের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

নাদা আল-নাশিফ গত মাসে বাংলাদেশে জাতিসংঘের তৎকালীন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সফরের কথা উল্লেখ করে বলেন, মতপ্রকাশে কড়াকড়ির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং নিষেধাজ্ঞামূলক আইনগুলো পর্যালোচনায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।

সেসময় তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং র্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার ‘জোরপূর্বক গুম’র অভিযোগ তদন্তের জন্য একটি ‘স্বাধীন, বিশেষ ব্যবস্থা’ প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ নিশ্চিত করা এবং বিক্ষোভ দমনে ‘বলপ্রয়োগ’ থেকে নিরাপত্তা বাহিনীকে বিরত রাখা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাছাড়া মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক ও ভুক্তভোগীদের পরিবারকে যেন কোনো প্রতিশোধপরায়ণতা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে না হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর