‘মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চাই’

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫

সংগৃহীত

সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চায় না, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে মাসখানেক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘর্ষ ও গোলাগুলি চলছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এরই মধ্যে কয়েকবার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষে কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো যুদ্ধ করতে চাচ্ছি না। আমরা শন্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবো। আজকের সিচুয়েশন সেখানে গোলা-বারুদ কমে গেছে।’

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘গতকাল (শনিবার) আমি বলেছি, বাবুল আক্তার একজন চতুর ব্যক্তি। আমি আর কিছু বলিনি। অভিযোগ উঠেছে, সেটা তদন্ত হবে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। তদন্তে যদি সঠিক ব্যবস্থা হয় আমরা সেটা দেখবো। সঠিক না হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর