খাদ্যবান্ধব কর্মসূচির কারণে চালের দাম কমেছে : খাদ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২২, ০০:১৪

সংগৃহীত

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির কারণে বাজারে চালের দাম কমেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। 

খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির কারণে প্রতি কেজিতে চালের দাম ৫-৬ টাকা কমেছে। আগামীতে আরও সহনশীল হবে। সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব, ওএমএস এবং টিসিবির চাল বিতরণ করা হচ্ছে। এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র ও নিম্নআয়ের পরিবার এবং তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছে। 

তিনি আরও বলেন, চাল বিতরণ কার্যক্রমে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পায় সেদিকে আমরা খেয়াল রেখে পরিকল্পনা গ্রহণ করব।

এ সময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তার সঙ্গে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর