এক সপ্তাহ পর কমতে পারে চালের দাম

আফিফ আইমান | ১ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭

সংগৃহীত

আমদানি শুল্ক ১৫ শতাংশ কমানোয় প্রতি কেজিতে চালের দাম কমতে পারে দুই থেকে চার টাকা পর্যন্ত। এর জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে অন্তত এক সপ্তাহ। তবে আমদানিকারকদের দাবি, ভারতে চালের দাম বেড়ে যাওয়ায় শুল্ক কমানোর সবটা কমবে না দেশের চালের বাজারে।

চাল আমদানিকারক চিত্ত মজুমদার জানান, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে প্রতি টন মোট চাল বিক্রি হচ্ছে ৩৮০ ডলার, যা সপ্তাহ আগে ছিলো ৩৬৫ ডলার পর্যন্ত। সেখানেই কেজি প্রতি চালের দাম বেড়েছে দুই টাকা।

তিনি জানান, এই দামে ভারত থেকে আমদানি করার পর ঢাকা পর্যন্ত পরিবহনসহ আনুষঙ্গিক খরচসহ কেজি প্রতি খর হয় চার টাকা। তাই ভারত থেকে আনা মোটা চালের গড় দাম ৪৮ টাকা এবং সরু চালের দাম ৬৮ টাকা হতে পারে।

তবে দু’চার টাকা কমে এই চাল পেতে ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক। তাই শুল্ক কমানোর প্রভাব বাজরে নেই। খুচরা, পাইকারি সবখানেই আগের বাড়ন্ত দামেই চাল বিক্রি হচ্ছে।

এদিকে পাইকারদের দাবি, আমদানির খবরে এরই মধ্যে মিলার পর্যায়ে মজুদ করা চাল বাজারে ছাড়তে তোড়জোড় শুরু হয়েছে। ফলে অন্য চালের দামও কমবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর