রাজশাহীতে লরি চাপায় ২ পথচারী নিহত

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ২২:২০

রাজশাহী গোদাগাড়ীতে লরি চাপায় ২ পথচারী নিহত হয়েছে-ছবি: সংগৃহীত

রাজশাহী গোদাগাড়ীতে লরি চাপায় ২ পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে।

শনিবার (৮ মে) সকাল ১০ টার দিকে গোদাগাড়ী শহীদ ফিরোজ চত্বরে বিদ্যু্ৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী এলাকার ঈসরাইল হক (৪৫)। তিনি নেসকোর ফোরম্যান পদে চাকরি করতেন। এছাড়াও রনি (২৭) নামের এক রাজমিস্ত্রি এই দুর্ঘটনায় মারা যান। আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বৈদ্যুতিক পোল বোঝাই একটি লরি আমনুরা থেকে রাজশাহীর দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিলো। ফিরোজ চত্বরে এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ১৩ জন আহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর