জনগণের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন পুলিশ: আইজিপি

সময় ট্রিবিউন | ৭ মে ২০২১, ০৪:৩০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ফাইল ছবি

যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ (৬ মে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান ।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন বাংলাদেশ পুলিশ। এ সংগঠনের সম্মান ও মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে।

আইজিপি বলেন, পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সাথে পুলিশ হিসেবে চাকরি করতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, পদোন্নতি শুধু আপনাদের জন্যই নয়, পরিবারের সদস্যদের জন্যও অত্যন্ত সম্মান এবং আনন্দের। আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে, যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে বর্জন করতে হবে। পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে।

ওই অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ সুপার (এসপি) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। ইউনিটভিত্তিক কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রধান হিসেবে যথাক্রমে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মোঃ মাহবুবুর রহমান এবং এসবি প্রধান মোঃ মনিরুল ইসলাম র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলাম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর