টিপু-প্রীতি হত্যায় নির্দোষ কেউ গ্রেফতার-হয়রানি হচ্ছে না: হারুন

মমিনুল হক রাকিব | ২ আগষ্ট ২০২২, ০২:৩৫

সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় নির্দোষ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছেন, আমরা পারিপার্শ্বিকতা, সাক্ষ্যপ্রমাণ এবং আগে গ্রেফতারদের তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি শুধু তাদেরই গ্রেফতার করেছি। আমি মনে করি, অন্যায়ভাবে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না।

সোমবার (১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

টিপু-প্রীতি হত্যা মামলায় গত দুদিনে ছয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আলোচিত এ হত্যাকাণ্ডে গ্রেফতার এই ছয়জনের কার কী ধরনের সম্পৃক্ততা ছিল, এমন প্রশ্নে হারুন অর রশীদ বলেন, এটি একটি স্পর্শকাতর ঘটনা। জড়িতদের অনেকেই গ্রেফতার হয়েছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

গতকাল রোববার রাতে গ্রেফতার দুজনের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি। বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি। এরই ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

টিপু-প্রীতি হত্যাকাণ্ডের শুরু থেকে মোল্লা শামীমের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত না তাদের কাউকে গ্রেফতার করা হবে না। তবে জড়িতদের গ্রেফতার করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মাস্টারমাইন্ড ও কিলার সবাইকে গ্রেফতার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর