প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু রংপুর মেরিন একাডেমির

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ২৩:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পীরগঞ্জে রংপুর মেরিন একাডেমি-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পীরগঞ্জে রংপুর মেরিন একাডেমি। এর মাধ্যমে উত্তরাঞ্চলে সমুদ্রবিষয়ক জ্ঞান চর্চার দ্বার উম্মোচন হলো।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে একাডেমির উদ্বোধন করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িতে এই একাডেমিতে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুলসহ ৩৫টি অবকাঠামো রয়েছে। অত্যাধুনিক প্রশিক্ষণ ভবনের পাশাপাশি রয়েছে একটি দৃষ্টিনন্দন পুকুর। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি কারিকুলামের আদলে চার বছর মেয়াদের কোর্সের প্রথম পর্যায়ে প্রতি বছর ৫০ জন করে ক্যাডেট ভর্তি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গণপূর্ত বিভাগের মাধ্যমে পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় প্রায় এক শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই একাডেমি। ২০১২ সালের জুলাই মাসে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় গণপূর্তের রেট শিডিউল বদলের কারণে সংশোধিত ডিপিপি প্রণয়ন ও অনুমোদনের পর একাডেমিটি নির্মাণে ২০২১ সাল পর্যন্ত লেগে যায়।

দক্ষ নাবিক ও নৌ-প্রকৌশলী তৈরি, জেলায় জেলায় সমুদ্রবিষয়ক জ্ঞান চর্চার সুযোগ তৈরি, মানবসম্পদ উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, দারিদ্র্য দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে এই মেরিন একাডেমি ভূমিকা রাখবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্য দিকে ২০২০ সালের জানুয়ারি থেকে মেরিন অ্যাকাডেমির শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় ভর্তি হওয়া ক্যাডেটরা আপাতত চট্টগ্রাম মেরিন অ্যাকাডেমিতে সংযুক্ত আছেন। আগামী জুলাই মাসে তারা এখানে শিফট হবে বলে জানিয়েছেন মেরিন অ্যাকাডেমির কম্যান্ড্যান্ট ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমি প্রাঙ্গনে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মেয়র তাজিমুল ইসলাম শামীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনোদা রানী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু ও জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর