সিলেটে শিক্ষামন্ত্রী'র মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট | ১৯ জুলাই ২০২২, ০০:৩৬

সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি. ঢাকা থেকে বিমানযোগে সকালে সিলেট এসে পৌঁছেছেন।

১৮ জুলাই সোমবার সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে সিলেট জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাগণের (সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার ও পাইলট প্রজেক্টের আওতাসমূহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান খান, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, পাইলট প্রজেক্টের আওতাসমূহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, জেলা পুলিশ ও নেতৃবৃন্দ।

শিক্ষামন্ত্রী সিলেট জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় বন্যা পরবর্তী সময়ে সিলেট জেলার শিক্ষা কার্যক্রম, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যপুস্তকের চাহিদা, এসএসসি এর নতুন পাঠ্যক্রম, এমপিওভুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর