গাইবান্ধায় রাতে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি | ৫ মে ২০২১, ০৪:৫৯

ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় খোরশেদ আলম (৪৫) নামে অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে হরিপুর ইউনিয়নে নির্মাণাধীন তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকার বাঁধের পাশ থেকে তাকে আটক করেন। খোরশেদ আলম উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামের আঃ জলিল মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার শেষ রাতে সেহরি রান্নার জন্য ঘুম থেকে ওঠার পর শৌচাগারে যান ওই নারী। সেখান থেকে আঙিনায় ফেরার সময় পাঁচ থেকে ছয়জন তার হাত-মুখ বেঁধে ফেলেন। পরে তাকে অন্য কোনো স্থানে নিয়ে মুখে কাপড় গুজে দিয়ে পালাক্রমে ধর্ষণ করেন তারা।

পরের দিন সোমবার সকালে স্থানীয় বাঁধের পাশ থেকে ওই নারীকে উদ্ধারের পর জেলা হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। এদিন রাতেই ধর্ষণের শিকার নারী বাদী হয়ে ৬ জনকে আসামিকে মামলা দায়ের করেন। সেই মামলার পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী ওই নারী এখনো গাইবান্ধা জেনারেল হাতপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর