‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে আ.লীগ সরকার কাজ করে যাচ্ছে’

স্টাফ রিপোর্টার, ঢাকা | ৬ জুলাই ২০২২, ০২:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। সব ধর্মের স্বাধীনতা বাংলাদেশে থাকবে। কেউ কারও ধর্মীয় অনুভূতির ওপর আঘাত করবে না। কেউ কাউকে ধর্ম পালনে বাধা দেবে না।

মঙ্গলবার (৫ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, কুমিল্লা সিটিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এটা অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন। এমন শান্তিপূর্ণ নির্বাচন অতীতে আর দেখা যায়নি। জনগণের ভোটের অধিকার যেন নিশ্চিত থাকে সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। গণতান্ত্রিক অধিকারের মাধ্যমেই মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিনিয়তই খ্যদ্যদ্রব্যসহ জিনিসপত্রের দাম বাড়ছে। প্রতিটি দেশেই এই অবস্থা। ভোজ্যতেল ও সারের দাম বেড়েছে। বিদ্যুতে মোটা অঙ্কের ভর্তুকি দিচ্ছি, কত দেবো?

এই অবস্থায় এক ইঞ্জি জমিও অনাবাদি ফেলে না রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের যতটুকু জমি আছে ব্যবহার করবেন। এক ইঞ্চি জমিও ফেলে রাখবেন না। জমি যেন পড়ে না থাকে, নিজেরা উৎপাদন করে নিজেরাই খাবো।

এ সময় জনপ্রতিনিধিদের দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। করোনা মোকাবিলায় দেশবাসীকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রথমে কুসিক মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর কুসিকের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর