পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের ৬ কি.মি. লম্বা সারি

সময় ট্রিবিউন | ২৬ জুন ২০২২, ১৯:০৬

ছবিঃ সংগৃহীত

প্রথম দিন স্বপ্নের পদ্মাসেতু পার হতে এসেছেন অনেকেই। কেউ এসেছেন জরুরি কাজে। এতে পদ্মা সেতুতে ওঠার আগে দেখা গেছে প্রায় ৬-৭ কিলোমিটারের যানজট। দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ি। রবিবার (২৬ জুন) ভোরে যান চলাচল শুরুর আগে এমন দৃশ্যই দেখা গেছে।

পদ্মা সেতুকে এক নজর দেখতে মাওয়া প্রান্তে অনেকেই অপেক্ষায় ছিলেন সারা রাত। উপলক্ষ প্রথম যাত্রী হিসেবে পদ্মাসেতু পার হওয়া। গভীর রাত থেকেই তাই মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। সকলের চোখেমুখে পদ্মাজয়ের উচ্ছ্বাস।

ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নেমেই পদ্মাসেতু সংযোগ সড়ক শুরু হয়েছে। কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই মাত্র ৩০ থেকে ৩৫ মিনিটেই পৌঁছে যাওয়া যায় মাওয়া প্রান্তের টোল প্লাজায়। এ যেন এক অপ্রতিরোধ্য গতিতে ছুটে যাওয়া নতুন বাংলাদেশের গল্প।

এদিকে পদ্মাপাড়ে হাজার হাজার গাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তবুও মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে এক অন্যরকম শান্তি খুঁজে পাচ্ছেন তারা।

শুধু উৎসুক মানুষই নয়, অনেকেই যাচ্ছেন নিজ নিজ গ্রামের বাড়ি। পদ্মা সেতুতে গাড়ি চলাচলের প্রথম সারিতেই থাকতে চান সবাই। তাই তো মধ্যরাতেই মাওয়া টোল প্লাজার আগে কয়েক কিলোমিটার পর্যন্ত অপেক্ষমান গাড়ির সারি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর