ডিসকো ক্লাবে অভিযান, গ্রেপ্তার  ২৮৮

নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ ২০২২, ০৪:৪১

অভিযান চালিয়ে ২৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছেছবি: সংগৃহীত

গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে অভিযান চালিয়ে ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতভর গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৭৭ জনকে জুয়া আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ১১ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে এবং এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শহীদ খান (৫০), দেলোয়ার হোসেন (৪০), রতন চন্দ্র সাহা (৫০), নজরুল ইসলাম আকন্দ (৪৫), জয়নাল আবেদীন ফকির (৪৩), নারায়ণ চন্দ্র গৌর (৩৫), আল ইমরান (৪৫), আবদুল মান্নান (৫৫), তোফায়েল আহমদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেমের নেতৃত্বে বুধবার রাতভর অভিযান পরিচালনা করা হয়। এতে অন্তত ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন। জুয়া খেলা ও অন্যান্য অপরাধে ২৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২১০টি ইয়াবা, এক কেজি গাঁজা, কেরু অ্যান্ড কোম্পানির চার বোতল ইম্পিরিয়াল হুইস্কি ও ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৭৭ জন জুয়া খেলার অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনপ্রতি ১০০ টাকা অর্থদণ্ড করেছেন। বাকি ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ওই ক্লাবে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক বেচাকেনা হচ্ছে, এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ কারণে গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর