ডি-৮ দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট গঠনের সম্ভাবনা রয়েছে

সময় ট্রিবিউন | ২৪ ফেব্রুয়ারী ২০২২, ২০:৩৯

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ডি-৮ মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম

ডি-৮ ভুক্ত দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে অভ্যুদয়ের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ডি-৮ মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন।

এ সময় উভয়েই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা পুনরুল্লেখ করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী ও মহাসচিব এ সময় ডি-৮ ভুক্ত দেশগুলোর ব্যবসা, অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, কৃষি, পর্যটন, শিক্ষা ও জ্বালানির মতো বিভিন্ন খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ডি-৮ মহাসচিব বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। এছাড়া আইসিটি খাতে এ দেশে যে অগ্রগতি হয়েতে তার ভূয়সী প্রশংসা করেন তিনি।

এ দেশের গবেষকরা খরা ও লবনাক্ত সহিষ্ণু ধান উদ্ভাবন করেছে- উল্লেখ করে শেখ হাসিনা মহাসচিবকে বাংলাদেশের কৃষি খাতের সাফল্য সম্পর্কে অবহিত করেন।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর