ভারতের প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর চিঠি

সময় ট্রিবিউন | ২৭ জানুয়ারী ২০২২, ০২:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ফাইল ফটো/পিআইডি

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সে দেশের জনগণকে 'উষ্ণ শুভেচ্ছা' জানিয়েছেন।

বুধবার মোদিকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমাদের ২ দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব, সহযোগিতা ও বিশ্বাসের অনন্য সম্পর্ক বিকাশ লাভ করেছে এবং আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় সব ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলোর পাশাপাশি সহযোগিতার অনেক নতুন ক্ষেত্র চিহ্নিত করা গেছে।’

তিনি লিখেছেন, ‘আগামী পঞ্চাশ বছর ও তার পরেও আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার যৌথ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য ভারতের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

জানা যায়, চিঠিতে ২০২১ সালকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক বছর হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে যোগ দিতে গত বছরের মার্চ মাসে মোদির ঢাকা সফরের কথা ধন্যবাদের সঙ্গে স্মরণ করেন।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, 'ওই অনুষ্ঠানে আপনার (নরেন্দ্র মোদি) সদয় উপস্থিতি আমাদের উদযাপনে বাড়তি উৎসাহ যোগ করেছে এবং আমাদের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করার পথ প্রশস্ত করেছে।'

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার ও সে দেশের জনগণের দেওয়া সমর্থনের কথা স্মরণ করেন। তিনি বলেন, এই সমর্থন ভারত-বাংলাদেশের 'অনন্য সম্পর্কের' ভিত্তি তৈরি করেছিল।

শেখ হাসিনা আরও বলেন, একাত্তরে যেদিন ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল, সেই ৬ ডিসেম্বর বিশ্বজুড়ে অনুষ্ঠিত 'মৈত্রী দিবস'-এর যৌথ উদযাপনে এই বিশেষ সম্পর্কের বিষয়টি প্রতিভাত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর