বিএনপির নেতা–কর্মীদের নামে মামলার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ১২ জানুয়ারী ২০২২, ০৭:১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির নেতা–কর্মীদের নামে অকারণে মামলা হয়নি। তাঁরা হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেই মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলায় র‌্যাব-১৩–এর আয়োজনে এক হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে আগে মঙ্গা ছিল। প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে মঙ্গা এখন জাদুঘরে চলে গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত–বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। দুই পক্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে নিয়মিত বৈঠক হয়। দুই পক্ষের মধ্যে সীমান্তে গুলিবর্ষণ না করার নীতিগত সিদ্ধান্ত আছে। তারপরও কুড়িগ্রামসহ অন্য সীমান্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা তদন্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশের সব জায়গায় আজ শান্তির সুবাস বইছে। র‌্যাব বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষা করে না, মানবিক সেবায় কাজ করে।

র‌্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল-মামুন বলেন, র‌্যাব মানবিক কাজ করে বলে কুড়িগ্রামের এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর