বই মেলায় গওহর গালিবের বেতালডাঙ্গার মিথ

সময় ট্রিবিউন | ২০ ফেব্রুয়ারী ২০২২, ০০:৫১

ছবিঃ সংগৃহীত

অমর একুশে বই মেলা ২০২২ এ লেখক গওহর গালিবের "বেতালডাঙ্গার মিথ" নামে একটি বই প্রকাশ হয়েছে। বইটি অবসর ও প্রতীক প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বেতালডাঙ্গার মিথ তাঁর পঞ্চম গল্পগ্রন্থ,(মূল্য-১৮৫টাকা,৮০ পৃষ্ঠা)৷

বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক হিসেবে গওহর গালিবের নাম বিশেষভাবে পরিচিত৷ গওহর গালিব তাঁর লেখায় মানুষের যাপিত জীবনকে গুরুত্ব দেন সর্বাগ্রে,ফলে বিশেষ দরদে উঠে আসে প্রান্তবর্গীয় মানুষদের জীবন ও মধ্যবিত্তের সমাচার৷

বেতালডাঙ্গার মিথ সম্পর্কে গওহর গালিব জানান,
এ গ্রন্থের গল্পগুলো মূলত অফট্রাকের মানুষদের নিয়ে লেখা৷ করোনাকালে মানুষের হাজারও কষ্ট আমরা দেখেছি,কিন্তু আমাকে ভাবিয়েছে—বাধ্য হয়ে দেহবিক্রী করে যারা জীবন চালাতো তাদের কথা৷ সমাজের অচ্ছুৎ এই শ্রেণি করোনাকালে কি সংকট ও ভয়াবহ কষ্টের ভেতর দিয়ে গেছে— তারই কিছু জলছাপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘বেতালডাঙার মিথ’ গ্রন্থটির কয়েকটি গল্পে৷ এছাড়াও মোবাইল ও ফেসবুক কেন্দ্রিক আসক্তি,হঠাৎ জনপ্রিয় হওয়ার ইচ্ছাজনিত বিড়ম্বনা , কিশোর-কিশোরীদের হাজারও সংকটে অভিভাবকদের ব্যর্থতা ইত্যকার বিষয় এ গ্রন্থের গল্পগুলোতে স্থান পেয়েছে৷

গওহর গালিবের ইতঃপূর্বে প্রকাশিত গ্রন্থসমূহ-
চিত্রা প্রকাশনী থেকে: স্বদেশ সারথি(উপন্যাস) দ্বীপান্তর (উপন্যাস), শেকড়ের ঘ্রাণ(গল্পগ্রন্থ),
অগণন গল্পের স্বর(গল্পগ্রন্থ),মহাবীর আয়ান(শিশু সাহিত্য) বাবুই ও টিয়া পাখির গল্প(শিশু সাহিত্য)
শোভা প্রকাশনী থেকে চৈতন্যপুর(গল্পগ্রন্থ),
শিরীন পাবলিশার্স থেকে চেনাতে-অচিন(গল্পগ্রন্থ)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গওহর গালিব, এসবের পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও বেশ সাফল্যের স্বাক্ষর রেখেছেন৷ তাঁর বেশ কয়েকটি নাটক ইতোমধ্যে সরকারি অনুদানে নির্মিত হয়েছে৷ ছাত্রবান্ধব এ শিক্ষক মনে করেন পৃথিবীর যাবতীয় অর্জনে তারুণদের ভূমিকা থাকে সর্বাগ্রে,তাই তারুণ্যের আস্থা চাই সবার আগে৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর