মানিকগঞ্জে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২১, ১১:৩১

ডা. মুরাদ হাসান। ফাইল ফটো

জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়েকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানসহ ২ জনের বিরুদ্ধে মানিকগঞ্জে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

মামলার আবেদনের আরেক আসামি হলেন- অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের সাক্ষাৎকার নেওয়া মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর আমলি আদালতে এই মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন খান।

মানিকগঞ্জের আদালতের আইনজীবী সমিতির সভাপতি মেজবাউল হক বলেন, 'মামলার আবেদনের ওপর শুনানি হয়েছে। আদালতের বিচারক এলিনা বেগম পরে আদেশ দেবেন। এক্ষেত্রে মামলা চলতে পারে অথবা তদন্তের জন্য দিতে পারেন আদালত। আসামিদের বিরুদ্ধে সমন জারিও হতে পারে।'

বাদী আবেদনে উল্লেখ করেন, ১ ডিসেম্বর নাহিদ হেলাল মুরাদ হাসানের সাক্ষাৎকার নেন এবং তা তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন। দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫ ও ৫০৯ ধারায় এই মামলার আবেদন করা হয়।

বাদী আজাদ হোসেন খান বলেন, 'আদালতে মামলার আবেদনের শুনানি হয়েছে। বিচারক আদেশ পরে দেবেন। এই মামলায় ৮ জনকে সাক্ষী করা হয়েছে। মামলায় বিচারক কী আদেশ দেন সেই অপেক্ষায় আছি।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর