বিএনপি নেতা আলালের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা

সময় ট্রিবিউন | ১০ ডিসেম্বর ২০২১, ০৮:০৮

মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামছুল আলমের আদালতে আলালের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির মাধ্যমে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার নথিতে বলা হয়, 'গত ১ অক্টোবর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী নাগরিক সমাজ ''বাংলাদেশ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান'' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। এই মানহানিকর বক্তব্যর কারণে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকার সামাজিক ও আর্থিক ক্ষতি হয়েছে।'

মামলার বাদী জাহাঙ্গীর হোসেন বলেন, 'বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করেছেন, তা ক্ষমার অযোগ্য ও ফৌজদারি অপরাধ। আমরা শেষ পর্যন্ত আমাদের আইনি লড়াই চালিয়ে যাব।'

বাদীর আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম সজিব জানান, দণ্ডবিধির ৫০৫ (ক), ২৯৭ ও ৫০০ ধারায় মামলাটি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর