খোকনসহ বিএনপির ২০০ নেতাকর্মীর আগাম জামিন

সময় ট্রিবিউন | ২ ডিসেম্বর ২০২১, ০৫:৫১

ছবিঃ সংগৃহীত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ ২০০ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার (১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। এরপরে সংশ্লিষ্ট জেলার (বিচারিক) দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

 আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, খুলনা, নরসিংদী ও নাটোরে সংঘর্ষের ঘটনায় পৃথক পৃথক মামলায় সাবেক ছাত্রনেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ ২০০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়। এরপরে সংশ্লিষ্ট জেলার (বিচারিক) দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর