জমি নিয়ে বিরোধে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি | ২০ নভেম্বর ২০২১, ০২:১৭

ছবিঃ সংগৃহীত

বরিশালে জমি নিয়ে বিরোধে ৮ম শ্রেণীর ছাত্রকে হত্যার অপরাধে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশালের জেলা জজ টিএম মুসা বিচারাধীন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের কালাচান শরীফের ছেলে সুলতান শরীফ ও মাতুরু ভক্তের ছেলে কার্তিক ভক্ত। তারাসহ ৩ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় ২০১৩ সালের ১৪ জানুয়ারি অপহরণ মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ছেলে রানা দাস টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করত। ১৩ জানুয়ারি বিকালে সে গ্রামের ক্যাডেট স্কুলের পাশের মাঠে ক্রিকেট খেলতে যায়। সাড়ে ৫টার দিকে আসামিরা তাকে তুলে নিয়ে যায়। পরে ১৮ জানুয়ারি রাত ১১টায় নিখিল সরদারের কচুরিপানাযুক্ত ডোবা থেকে রানার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ তদন্তে জানতে পারে আসামিরা রানার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা শেষে কচুরিপানাযুক্ত ডোবায় ফেলে পালিয়ে যায়। সত্যতা পেয়ে একই সালের ৩১ মার্চ থানার এসআই এনামুল হাসান আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দিয়ে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ২০ জনের সাক্ষ্য দিতে সক্ষম হয়। সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হলে ওই দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এবং দোষ প্রমাণিত না হওয়ায় অপর অভিযুক্ত হেনা বেগমকে বেকসুর খালাস দেন আদালত।

রায়ের সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর