বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ১০:০৪

হাইকোর্ট-ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের দায়-ব্যর্থতা, প্রেক্ষাপট-পরিকল্পনা, ষড়যন্ত্রকারী, সুবিধাভোগীদের নির্ণয় করতে এ কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে রিটটি করেন আইনজীবী মো. আসফাকোজ্জোহা।

সুবীর নন্দী বলেন, আগামী সপ্তাহে বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একবার বিচার হয়েছে। মামলাটি হয়েছিল হত্যাকাণ্ডের ২১ বছর পরে। এই ২১ বছরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল এমন অনেকেই বিচারের আগেই মারা গেছেন। মৃত্যু হলে তো কাউকে ফৌজদারি বিচার ব্যবস্থায় আনা সম্ভব না। ফলে মৃত্যুর কারণে অনেক অপরাধীই এ অভিযোগ থেকে পরিত্রাণ পেয়েছেন। ফলে তাদের চিহ্নিত করে দেশ-জাতির কাছে তা তুলে ধরা দরকার।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সময় বঙ্গবন্ধুকে কিংবা তার পরিবারের সদস্যদের কারা কীভাবে হত্যা করেছে তার বিচারটা হয়েছে। কিন্তু এ হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট তৈরি করেছে, পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে এবং হত্যাকাণ্ডের পর কারা সুবিধাভোগী হয়েছে, কাদের কী দায় ও ব্যর্থতা ছিল সেটি নির্ণয় করার সুযোগ ফৌজদারি বিচার ব্যবস্থায় নাই। এসব কারণে রিট আবেদনে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর