আরমানিটোলার গুদামে অগ্নিকাণ্ড: বাড়ির মালিকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ১৯:০৭

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলার রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির মালিকসহ ৭৮ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে বংশাল থানায় এই মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বলেন, যে বাড়িতে আগুন লেগেছে তার মালিক, ক্যামিকেল গোডাউনের মালিকসহ ৭৮ জনকে মামলার আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গোডাউনের কর্মচারীরাও রয়েছে।

মামলায় অপরিকল্পিতভাবে দাহ্য পদার্থ রাখা, অবহেলাজনিত কারণে মৃত্যু, নিরাপত্তাহীনতার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

ওসি শাহিন বলেন, আমরা চেষ্টা করছি আসাসিদের গ্রেপ্তারের জন্য।

এর আগে গতকাল শুক্রবার ভোরে আরমানিটোলার হাজী মুসা ম্যানসন নামের একটি ছয়তলা ভবনের নীচতলায় রাসায়নিকের গুদাম থেকে আগুন লাগে। এই ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এছাড়া ২০ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক চিকিৎসকরা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর