দুই ভাইসহ কালিয়াকৈর হেফাজতের আমির গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২০ এপ্রিল ২০২১, ০৩:০৮

সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে দুই ভাইসহ কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমিরকে গ্রেপ্তার করে পুলিশ। -ছবি: সংগৃহীত

গাজীপুরে কালিয়াকৈরে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় দুই ভাইসহ কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমির কালিয়াকৈর ওলামা পরিষদের সভাপতি ও চন্দ্রা দারুল-উলুম মাহমুদ নগর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক (৫০), চন্দ্রা দারুল-উলুম মাহমুদ নগর মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম (৪০) ও মোহাম্মদ আলীকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে তিন ভাই।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ গোপন সংবাদে জানতে পারে যে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকজন দুষ্কৃতিকারী কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালামপুরগামী রোডে ধ্বংসাত্মক কার্যক্রম ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।
পরে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আজ সোমবার ভোররাত সোয়া ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় উপস্থিত হলে ৩৫ থেকে ৪০ জন দুষ্কৃতিকারী অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।

তিনি আরও বলেন, এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) পারভেজ আহম্মেদ সেলিম গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় কালিয়াকৈর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর