নূরের বিরুদ্ধে এবার সিলেটে মামলা

সময় ট্রিবিউন | ২০ এপ্রিল ২০২১, ০২:২৯

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর-ফাইল ছবি

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেইসবুক লাইভে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার সিলেটে একটি মামলা হয়েছে। একই ঘটনায় ঢাকায় দুটিসহ মোট তিনটি মামলা হলো।

সোমবার বিকালে সিলেট কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ।

সিলেট কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নূরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা তা আমলে নিয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হবে।

গত বুধবার বিকালে ফেইসবুক লাইভে এসে নূর আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।"

তার এই বক্তব্যে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাত ও উসকানির’ অভিযোগ এনে রোববার সন্ধ্যায় শাহবাগ থানায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

একই অভিযোগে রোববার রাতে ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি পল্টন থানায়ও একটি মামলা করেছেন।

মামলার হওয়ার পর মধ্যরাতেই নুরুল হক নূর তার আরেকটি ফেইসবুক পেইজ থেকে লাইভে এসে ভুল স্বীকার করে ক্ষমা চান এবং সেদিনের লাইভ ভিডিও মুছে ফেলার কথা জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২