পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫২

সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় গৃহবধূ তাজরিন খাতুনকে (২৮) শ্বাসরোধ করে হত্যা ও আগুনে পুড়িয়ে লাশ বিকৃত করার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে যৌতুকের দাবিকৃত টাকা না পাওয়ায় রাতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃত করে দেন।

পরে তাজরিনের সন্তানদের কাছে খবর পেয়ে ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় খবর দেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

পরদিন, ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জন নামীয় আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আলমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে স্বামী আলমগীরকে মৃত্যুদণ্ড এবং আরও ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় অন্য আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

রায়ের সময় সরকার পক্ষের আইনজীবী শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে পিপি অ্যাডভোকেট খন্দকার আব্দুর রকিব এবং আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর