হেফাজতের সহকারী মহাসচিব জালালুদ্দীন গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৭ এপ্রিল ২০২১, ২২:২৮

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ-ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় সংগঠনটির সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জালালুদ্দীন আহমাদ বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব পদেও রয়েছেন।

শনিবার দুপুরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা জালালুদ্দীন আসামি। এছাড়া সম্প্রতি মতিঝিল শাপলা চত্বর ও বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়ও এই হেফাজত নেতা আসামি।

মাহবুব আলম বলেন, দুপুরে মাওলানা জালালুদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ