জাপানের দুই শিশু মা–বাবার সঙ্গে থাকবে ১৫ দিন

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২২:৩৭

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েসন্তান, পাশে স্ত্রী জাপানি নাগরিক এরিকো -ছবি: সংগৃহীত

জাপান থেকে আসা দুই শিশু মা–বাবার সঙ্গে গুলশানের বাসায় থাকবে ১৫ দিন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার খাস কামরায় শিশু দুটির বক্তব্য শুনে এ আদেশ দেয়।

এর আগে সকালে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে দুই শিশুকে আদালতে হাজির করা হয়। আদালত দুইপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে পরে শিশুদের বক্তব্য শুনে।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েসন্তানকে ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি নারী এরিকো। ওই দিন রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দুই শিশুকে হাজির করতে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশের পর গত ২২ আগস্ট দুই শিশুকে বাবা ইমরানের বারিধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতের নির্দেশেই তাদেরকে উইমেন সাপোর্ট সেন্টারে রাখা হয়।

শুনানিতে দুইপক্ষের আইনজীবীই শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ভিন্ন কোনো জায়গায় নিয়ে যেতে আদালতের কাছে আবেদন করেন।

আদালতে শিশু দুটির বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম। মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর