হেফাজতের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২১, ২২:২৭

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের দেয়া বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হেফাজতে ইসলামের দুই নেতা-ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের দেয়া বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের দুই নেতাসহ আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সহদপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হক,  খেলাফতে মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের ‘মদদপুষ্ট’ বেড়তলা মাদ্রাসার সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূইয়াসহ আরও একজন।

পুলিশ জানায়, সহিংস ঘটনার প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

হেফাজতের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।

এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত নতুন তিনজনসহ ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ