প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবকের ৩ বছরের কারাদণ্ড

লক্ষীপুর প্রতিনিধি | ২৮ নভেম্বর ২০২৩, ২০:১২

ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোস্ট করে কটুক্তি করায় ফারুক হোসেন (৩৪) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোস্ট দিয়ে ফারুক কটুক্তি করে। অভিযোগটি আদালতে প্রমাণিত হয়েছে। এতে আদালতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়ে রায় ঘোষণা করে। আসামি ফারুক আদালতে উপস্থিত ছিল না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্ত ফারুক রামগঞ্জের চন্ডীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চন্ডীপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী নজরুল ইসলাম (৪৫) চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি একই ইউনিয়নের উত্তর চন্ডীপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। অভিযুক্ত ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি তৈরি করে ফারুক ফেসবুক ও টিকটক পোস্ট দিয়ে কটুক্তি করে। ঘটনাটি মানহানিকর হওয়ায় গত ১২ মার্চ রাতে তাকে লোকজন আটক করে পুলিশে সৌপর্দ করে। পরদিন নজরুল বাদী হয়ে রামগঞ্জ থানায় ফারুকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। একইদিন লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। গত ৩০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর