নাটোরে স্ত্রী হত্যা মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০২:১৪

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শ্বাশুড়ীসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বামী সানিউল ইসলাম, শ্বাশুড়ী সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে গৃহবধূর বাবাসহ আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে নিহত গৃহবধূর স্বামী, শ্বাশুড়ী ও ননদের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় দেন। মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর