কলেজছাত্রীকে গলা কেটে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ জুলাই ২০২৩, ০১:২৬

সংগৃহীত ছবি

ঝালকাঠিতে কলেজছাত্রী মুক্তাকে গলা কেটে হত্যা মামলার আসামি সোহাগ মীরকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী রুস্তম আলী রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোহাগের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সকালে মুক্তা কলেজে রওনা দিলে বাড়ির সামনে সোহাগ দেখা করে তার ব্যবহৃত ফোনটি নিয়ে যান। পরে মোবাইলফোনটি দেওয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার পাশে বটগাছের কাছে ডেকে নেন সোহাগ। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুক্তার গলায় ছুরিকাঘাত করেন। মুক্তা গলা চেপে ধরে দৌড়ে বাড়িতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় মুক্তার বাবা জাহাঙ্গীর হাওলাদার নলছিটি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর