৩ দিনের রিমান্ডে জামায়াত নেতা শাহজাহান

সময় ট্রিবিউন | ১৫ মে ২০২১, ২৩:১৯

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী-ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে তিন দিনের হেফাজত রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল্লাহ আল মাসুস গণমাধ্যমকে বলেন, হাটহাজারীর সহিংসতার একটি মামলায় সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে হাটহাজারীতে তিনদিন ধরে যে তাণ্ডব চালানাো হয়, সেখানে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

এর আগে শুক্রবার রাতে সাতকানিয়া থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে হাটহাজারী থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় নেমে বিক্ষোভ ও হরতালের সময় হাটহাজারীতে ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। তাণ্ডবের প্রথম দিন ২৬ মার্চ হাটহাজারী থানায় আক্রমণ করে ভাংচুর চালায় কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটির কর্মীরা। পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। সহিংসতার সময় সড়কে দেয়াল তুলে ২৬-২৮ মার্চ পর্যন্ত তিনদিন চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগও বিচ্ছিন্ন করে দেয় সংঘাতকারীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর