ছাত্রলীগ কর্মী সাকিব হত্যা: ৪ জনের যাবজ্জীবন

সময় ট্রিবিউন ডেস্ক | ৩০ মে ২০২৩, ২৩:২১

সংগৃহীত
পিরোজপুরে ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে আসামিদের উপস্থিতিতে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন।
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ এবং বেল্লাল শেখ।
 
নিহত ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।
 
মামলার বাদীপক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট ফারুক সরদার জানান, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরের দিন ৭ মে চিকিৎসাধীন অবস্থায় সাবিক মারা যায়।
 
এ ঘটনায় নিহত সাকিবের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকতা এসআই মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। আদালত ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস প্রদান করেন।
 
এসটি/এসকে 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর