প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ০৮:০৪

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের এক ইমামকে আটক করে এলাকাবাসী-ছবি: সংগৃহীত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী।

আটকের পর প্রবাসীর স্ত্রী ও ইমামের বিরুদ্ধে মামলার পর জেল-হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) রাত ২টায় চাঁদপুরের কচুয়ায় উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণ পাড়ার আলেক ডাক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ইমামের নাম ফাহাদ হোসেন (৩০)। তিনি কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে এবং বায়তুল আমান জামে মসজিদের ইমাম। ওই নারী প্রবাসী কলিমউল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানায়, ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন। বৃহস্পতিবার রাতে তারাবি নামাজের পর প্রবাসী স্ত্রীর ঘরে গেলে ওঁৎ পেতে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে।

পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শুক্রবার (৭ মে) সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশে এসআই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার পর জেল-হাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর