যশোরে কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সময় ট্রিবিউন | ২৯ এপ্রিল ২০২১, ১৯:১৪

ছবিঃ ইন্টারনেট

যশোরে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রদলের এক নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষরা।বুধবার রাত ৯টার দিকে শহরের জিলা স্কুলের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কলেজ ছাত্রদল নেতা নূর ইসলাম রুবেল (২৬) যশোর শহরের ষষ্টিতলাপাড়ার নওশের আলীর ছেলে এবং এমএম কলেজের মাস্টার্সের ছাত্র। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের মধ্যে আধিপত্য বিস্তার ও কর্মসূচি পালন নিয়ে এমএম কলেজ ছাত্রদল নেতা রুবেলের সঙ্গে সিটি কলেজ ছাত্রদল নেতা মিজানের বিরোধ ছিল।এর জের ধরে বুধবার রাত ৯টার দিকে শহরের জিলা স্কুলের অভ্যন্তরে কয়েকজন রুবেলকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে বোমা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতের বাবা নওশের আলী বলেন, তার ছেলে রুবেল যশোর এমএম কলেজে মাস্টার্সের ছাত্র। বুধবার রাত পৌনে ৯টার দিকে আমাদের বাড়ির পাশে জিলা স্কুলের ফাঁকা মাঠে সে বসেছিল। এ সময় রুবেলকে আরিফ, রাজ্জাক ও পারভেজ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় বিশ্বাস বলেন, রুবেলের মাথা, ঠোঁট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। এ বিষয়ে মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর