হেলিকপ্টার বিধ্বস্তে স্ত্রীসহ ভারতের প্রতিরক্ষাপ্রধান নিহত

সময় ট্রিবিউন | ৯ ডিসেম্বর ২০২১, ০৯:০৪

বিপিন রাওয়াত ও স্ত্রী মাধুলিকা রাওয়াত-ছবি: রয়টার্স

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত নিহত হয়েছেন। এঘটনায় হেলিকপ্টারের আরও ১০ আরোহী নিহত হন।

বুধবার দুপুরে তামিলনাড়ুতে ওই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টা ২০ মিনিটে তামিলনাড়ুর নীলগিরি হিলস এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বেলা ২টার দিকে ভারতীয় বিমানবাহিনী ওই দুর্ঘটনার খবর জানায়।

সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার তৈরি এমআই-১৭ভি৫ মডেলের হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহীর মধ্যে পাঁচজন ক্রু ও নয়জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াত ছাড়াও সেনা কমান্ডোরা ছিলেন।

বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি তামিলনাড়ুর কাছে সুলুরের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তিনি রাজ্যের উরাহগামানরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন। ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান জে জে সিং বলেন, ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে সমন্বয়ের জন্য ওই পদ সৃষ্টি করা হয়েছিল।

চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করতেন বিপিন রাওয়াত। পাশাপাশি ভারতের রাজনৈতিক নেতৃত্বের পরামর্শকের দায়িত্বও পালন করতেন তিনি।

সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে নতুন তৈরি করা ভারতের সামরিকবিষয়ক বিভাগের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছিল।

১৯৭৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বিপিন রাওয়াত। সেনাবাহিনীতে চার দশকের পেশাগত জীবনে ভারতের সংঘাতপ্রবণ জম্মু ও কাশ্মীরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চীন সীমান্তেও ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব