আইসোলেশনে জাতিসংঘ মহাসচিব

সময় ট্রিবিউন | ৮ ডিসেম্বর ২০২১, ২৩:৪০

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসে আইসোলেশনে চলে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। ওই কর্মকর্তার সংর্স্পশে আসেন তিনি। এরপরই তিনি আইসোলেশনে চলে যান এবং আগামী কয়েকদিন সংস্থাটির এই শীর্ষ ব্যক্তি সেখানেই অবস্থান করবেন।

কূটনৈতিক বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এদিকে আইসোলেশনে থাকায় আগামী কয়েকদিনের নির্ধারিত সকল মুখোমুখি অনুষ্ঠিতব্য বৈঠক ও কর্মসূচিও বাতিল করেছেন ৭২ বছর বয়সী জাতিসংঘ মহাসচিব।

এএফপি বলছে, বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আন্তেনিও গুতেরেসের। কিন্তু আইসোলেশনে থাকায় তিনি সেখানে অংশ নিতে পারবেন না।

এছাড়া বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানেও তার অনুপস্থিতি অনেকটা নিশ্চিত।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা