করোনা সংক্রমণ রোধে পাঞ্জাবে নৈশ কারফিউ জারি

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ০৩:৫৩

ছবি: ইন্টারনেট

করোনা সংক্রমণ রোধে ভারতের পাঞ্জাব প্রদেশে নৈশ কারফিউ জারি করেছে প্রাদেশিক সরকার।আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ এবং সপ্তাহান্তে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন থাকবে।

প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং গতকাল সোমবার রাতে এক টুইটার বার্তায় জনগণের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তিনি সবাইকে ‘ঘরে থাকার ও শুধু অতি-জরুরি প্রয়োজনেই বাইরে যাওয়ার’ অনুরোধ করেছেন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবে করোনা রোগীর সংখ্যা ব্যাপকহারে বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ছয় হাজার ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৭৬ জন।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগী রয়েছে প্রায় ৫০ হাজার। মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

গণমাধ্যমকে তিনি বলেছেন, এমন পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে তিনি আর্থিক সমস্যার কথা বিবেচনায় রেখে সর্বাত্মক লকডাউন দিতে রাজি নন বলেও জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা