অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইইউ

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২১, ০৬:২৫

ছবিঃ ইন্টারনেট

কোভিড-১৯ টিকা সরবরাহের প্রতিশ্রুত লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হওয়ায় ভ্যাক্সিন উৎপাদনকারী ব্রিটিশ ‍ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’র নির্বাহী বিভাগ ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে সম্মান না জানানো ছাড়াও সময়মতো টিকা সরবরাহের ক্ষেত্রে আস্থা রাখার মতো পরিকল্পনা নিশ্চিত করতে না পারার কারণে তারা কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে।

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থার জবাবে আদালতে শক্তভাবে আত্মপক্ষ সমর্থনে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইইউ। উল্লেখ্য, টিকা নিয়ে ইইউ-অ্যাস্ট্রাজেনেকার মধ্যে দীর্ঘদিনের যে টানাপোড়েন চলছিলো, এ ঘটনার মধ্য দিয়ে তা আদালত পর্যন্ত গড়াতে যাচ্ছে।

চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত টিকা না পাওয়ায় সদস্যদেশগুলোতে টিকাদান কর্মসূচির ধীরগতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইইউ। জোটের অনেকে দাবি করছে, টিকার ক্ষেত্রে যুক্তরাজ্যকে অগ্রাধিকার দিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। তবে কোম্পানিটি এ অভিযোগ অস্বীকার করেছে।

গত ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইইউকে ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করেছিল অ্যাস্ট্রাজেনেকা। চুক্তির শর্তমতে, এপ্রিল-জুন প্রান্তিকে ১৮ কোটি ডোজ দেওয়ার কথা। তবে কোম্পানিটি ইইউ কে দেওয়া প্রতিশ্রুতির এক-তৃতীয়াংশ টিকা সরবরাহের কথা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা সোমবার বলেন, ‘আমাদের অগ্রাধিকার হল ইইউ দেশগুলোর মানুষের স্বাস্থ্য নিরাপত্তার জন্য যথাযথভাবে টিকা সরবরাহ নিশ্চিত করা। এ কারণেই সর্বসম্মতভাবে অ্যাস্ট্রেজেনেকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা।’

অ্যাস্ট্রাজেনেকাও আদালতে লড়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানিয়ে সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা ইউরোপীয় কমিশনের সঙ্গে টিকা ক্রয়ের অগ্রিম চুক্তি পুরোটাই মেনেছে। তাই মামলার আইনি ভিত্তি নেই এবং বিরোধ যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলবে তারা।

এই বছরের শুরুর দিকে আস্ট্রাজেনেকা জানিয়েছিল, উৎপাদনগত সমস্যার কারণে তাদের সরবরাহ হ্রাস পাবে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে তারা আট কোটি ডোজ টিকা সরবরাহের যে পরিকল্পনা করেছিল এর মধ্যে কেবল প্রায় তিন কোটি ডোজ সরবরাহ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা