বুর্জ খলিফায় ভারতীয় পতাকা, পাশে থাকার বার্তা

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২১, ০০:০১

ছবি: ইন্টারনেট

ভারতে নভেল করোনাভাইরাস সংক্রমণের উদ্‌বেগজনক পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিল বিশ্বের উচ্চতম বহুতল ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত বুর্জ খলিফায় ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা। আর, লেখা ভেসে উঠল— ‘স্টে স্ট্রং ইন্ডিয়া’ অর্থাৎ মহামারির পরিস্থিতিতে শক্ত থাকো ভারত।

এদিন বুর্জ খলিফায় লাইট শোতে ভারতীয় পতাকা প্রদর্শিত হয়। হ্যাশট্যাগে বার্তা দেওয়া হয় ‘স্টে স্ট্রং ইন্ডিয়া’।

এ ছাড়া ভারতের পাশে থাকার বার্তা দিয়ে টুইটও করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। টুইটার হ্যান্ডেলে লেখা হয়, ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের পক্ষ থেকে ভারত ও ভারতবাসীর জন্য প্রার্থনা ও শুভকামনা রইল।বুর্জ খলিফার এমন পদক্ষেপের প্রশংসা করেছেন নেটিজেনেরা।

বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বহুতল ভবন। এর উচ্চতা ৮২৯ দশমিক ৮ মিটার। এই ভবনের ওপর আলোর খেলায় ফুটে ওঠে বহু ছবি ও বার্তা। এ ছাড়া নানা বিষয় বা ব্যক্তি— যেকোনো কিছুই দেখা যায়।

ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত হয়নি। গত পাঁচ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড হয়ে চলেছে।এ ছাড়া করোনায় মৃত্যুতেও আগের সব রেকর্ড ছাপিয়ে গত একদিনে ভারতে দুই হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার গোটা মহামারির মধ্যে সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাঁদের প্রতি চারজনের একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সাড়ে তিন লাখ নতুন আক্রান্তের জেরে দেশে মোট আক্রান্ত হলেন এক কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও এক লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা