হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা ১৩ করোনা রোগীর মৃত্যু

সময় ট্রিবিউন | ২৩ এপ্রিল ২০২১, ২২:৩০

শুক্রবার রাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগী মারা গেছেন-ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগী মারা গেছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরারের বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে। খবর: এনডিটিভি

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। আগুন লাগার সময় আইসিইউ’তে ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাকবলিত বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের সিইও ড. দিলীপ শাহ বার্তাসংস্থা এএনআই’কে জানিয়েছেন, শুক্রবার ভোররাত তিনটার দিকে হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। এতে ১৩ জন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও ২১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন লাগার সময় হাসপাতালে ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলেন জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা