লেবাননে বিক্ষোভ চলাকালে বন্দুকধারীদের গুলিতে ৬ জন নিহত

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০৪:৩৭

হামলার স্থানে সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের এক বিক্ষোভ মিছিলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৬ জন নিহত। এ ঘটনায় অন্তত ৩০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ সমর্থকরা আজ বৃহস্পতিবার মিছিলে বন্দর বিস্ফোরণের তদন্তকারী বিচারক তারেক বিতারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।

লেবাননের রেডক্রস জানায়, গুলিতে কমপক্ষে ৬ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বন্দুকধারীদের খোঁজে সেনা পাঠানো হয়েছে। বেসামরিক লোকজনকে ঘটনার আশপাশের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে, হিজবুল্লাহ ও তার সহযোগী আমাল, হামলার জন্য খ্রিস্টান লেবানিস ফোর্স পার্টিকে দায়ী করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা