তালেবানের নিষেধাজ্ঞা হ্রাস; স্কুলে ফিরছে মেয়েরা

সময় ট্রিবিউন | ১০ অক্টোবর ২০২১, ০৪:৪৭

ছবি: ইন্টারনেট হতে সংগৃহীত

আফগানিস্তানের একটি প্রদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান সরকার। বালখ প্রদেশের শিক্ষা বিভাগের বরাত দিয়ে খবরটি জানিয়েছে টোলো নিউজ।

বিষয়টি নিয়ে মাজার-ই-শরিফের শিক্ষা বিভাগের প্রধান মৌলভী মোহাম্মদ নাইম বলখী বলেন, আমরা চাই সবাই যেন তাদের সন্তানদের স্কুলে পাঠায়। তাহলে তারা একটি ভাল ভবিষ্যৎ পাবে। কারণ একটি ভাল ভবিষ্যৎ, একটি উন্নত ও সুন্দর সমাজের জন্য প্রয়োজন একটি শিক্ষিত প্রজন্ম।

উল্লেখ্য আফগানিস্তানে চলতি বছরের আগস্টে ঘানি সরকারের পতনের পর থেকে রাজধানী কাবুলসহ দেশটির অধিকাংশ জায়গাতেই প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন থেকে প্রদেশটির সব ছাত্রীই স্কুলে যেতে পারবে।

বালখ প্রদেশের ছাত্রী তামান্না বলেন, আমাদের কিছুটা হলেও বিশ্বাস ফিরে এসেছে। শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। এমনকি শিক্ষার মানও উন্নত হয়েছে। তবে সব আগের মতো হয়ে গেছে তা বলা যাচ্ছে না।

এ ব্যাপারে স্থানীয় আরেক ছাত্রী ফাতেমা বলেন, স্কুলে আসার সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।

এক পরিসংখ্যানে দেখা গেছে, বালখ প্রদেশে ছয়শ’র বেশি স্কুল রয়েছে। সেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যাদের মধ্যে অর্ধেকই ছাত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব