১৫ অক্টোবর থেকে ভারতে প্রবেশ করতে পারবে পর্যটক

সময় ট্রিবিউন | ৮ অক্টোবর ২০২১, ০৫:০৬

তাজমহল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের পরিস্থিতির উন্নতি বিবেচনা করে আগামী ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত সরকার।

তবে গ্রুপ ট্যুরিজমের ক্ষেত্রে চার্টার্ড ফ্লাইটে ভ্রমণে আগ্রহী বিদেশি নাগরিকদের ই-ট্যুরিস্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তবে, বিদেশি পর্যটকদের কোনো অবস্থাতেই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, ব্যক্তিগতভাবে ভ্রমণকারীরা জলপথে এবং এয়ার বাবল চুক্তির আওতায় কিংবা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় অনুমোদিত যে কোনো নির্ধারিত বা অনির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ১৫ নভেম্বর থেকে ভারতে প্রবেশ করতে পারবেন।

এতে আরও জানানো হয়, ৬ অক্টোবর থেকে ই-ট্যুরিস্ট বা ট্যুরিস্ট ভিসা পাওয়া পর্যটকরাই নিষেধাজ্ঞা শিথিলের আওতায় পড়বেন। এর আগে পাওয়া ভিসাগুলো স্থগিত থাকবে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন ও বিদেশে ইন্ডিয়ান মিশনগুলো ৩০ দিনের জন্য ভারতে একবার প্রবেশের জন্য পর্যটকদের ই-ট্যুরিস্ট বা ট্যুরিস্ট ভিসা দিতে পারবে।

তবে, ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কোয়ারেন্টিন ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব