এভারেস্টেও করোনাভাইরাস

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ২১:১৯

ছবিঃ ইন্টারনেট

পৃথিবীর সর্ব দক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকার পর এবার হিমালয় পর্বতমালায়ও পৌঁছে গেছে করোনাভাইরাস। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযানে যাওয়ায় এক অভিযাত্রী করোনায় সংক্রমিত হয়েছেন।

নেপালের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভ্রমণ ম্যাগাজিন দ্য আউটসাইডের এক প্রতিবেদনে জানায়, করোনায় আক্রান্ত অভিযাত্রী বেস ক্যাম্পে (১৭ হাজার ৬০০ ফুটেরও বেশি উচ্চতায়) ছিলেন। তিনিসহ আরও দুই পর্বতারোহীর করোনার লক্ষণ দেখা দিলে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের একজনের করোনা শনাক্ত হয়।

ঘটনার পর পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন। এ ছাড়া ইতোমধ্যেই বেসক্যাম্পে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে এভারেস্ট অভিযান অপারেটর মিংমা শেরপা বলেন, ওই ক্যাম্পের অন্যান্য অভিযাত্রীরা তাদের অভিযান বাতিল করবেন না। কেননা, বেসক্যাম্পে পৌঁছে রণে ভঙ্গ দেওয়া অর্থহীন।

প্রসঙ্গত, নেপালে করোনা ছড়িয়ে পড়ার পর গত বছরের ২৪ মার্চ সীমান্ত বন্ধসহ এভারেস্টে আরোহণে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। চলতি বছরের মার্চে পর্বতারোহণে বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

নেপালের অভিবাসন বিভাগ জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত এভারেস্টকেন্দ্রিক প্রায় ১৫ হাজার ভ্রমণকারী নেপালে পৌঁছেছে। এর মধ্যে ৩৬টি দলে ৩৩৮ জনকে পর্বতারোহণের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল হিসেবে ২০২০ সালে ২১ ডিসেম্বর অ্যান্টার্কটিকাতে করোনাভাইরাস শনাক্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব