মালয়েশিয়ায় গভীর রাতে অভিযান ৯৫ বাংলাদেশী আটক

সময় ট্রিবিউন | ১ অক্টোবর ২০২১, ১৭:৩৭

ছবিঃ সংগৃহীত

গভীর রাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় তাদের আটক করা হয়। এদের মধ্যে অন্তত ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। 

মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানিয়েছেন, জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। এ সময় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

খায়রুল দাজেমি দাউদ সাংবাদিকদের বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি।

তিনি বলেন, আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগকারীদেরকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগেও নিয়োগদাতাদের তিন লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা