মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৫

ফাইল ছবি

মালয়েশিয়াস্থ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। রাজধানী কুয়ালালামপুরের হোটেলে ইন্টারকন্টিনেন্টালে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান অহিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল শাহিন সরদার, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি দাতু আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগের সাবেক আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, মামুনুর রশীদ মামুন, নূর মোহাম্মদ ভূইয়া, আক্তার হেসেন, সাখাওয়াত হোসেন, আ. বাতেন।

আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সিরাজ, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল ইসলাম। যুবলীগ নেতা ব্রাউন সোহেল, যুবলীগ আহবায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার, জহিরুল ইসলাম জহির, এম এ রনি, রেজাউল করিম লায়ন, মহানগর কমিটির সভাপতি রিসাদ বিন আবদুল্লাহ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রানা কাজী, লাল মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল, জাতীয় শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব