থাইল্যান্ড ভ্রমণকারী পর্যটকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

সময় ট্রিবিউন | ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

ছবি: ইন্টারনেট

গত ১০ বছরে থাইল্যান্ড ভ্রমণকারী ১০ কোটি ৬০ লাখের বেশি মানুষের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ একটি সাইবার নিরাপত্তা গবেষণা কোম্পানি গত আগস্টে এ তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে আবিষ্কার করেছে।

তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভ্রমণকারীদের তথ্য ফাঁস ঠেকাতে ব্যবস্থা নিতে সক্ষম হয়।

পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ। করোনাভাইরাস মহামারিতে সীমান্ত বন্ধ এবং বৈশ্বিক ভ্রমণ অচল হয়ে যাওয়ার আগে ২০১৯ সালে থাইল্যান্ডে ৪ কোটি পর্যটক ঘুরতে গিয়েছিলেন।

এক প্রতিবেদনে ব্রিটেনভিত্তিক ভোক্তা নিরাপত্তা কোম্পানি কমপ্যারিটেক বলেছে, গত আগস্টে তাদের কোম্পানির সাইবার নিরাপত্তা গবেষণা প্রধান বব ডিয়াচেনকো একটি ডেটাবেজের সন্ধান পান; যেখানে থাইল্যান্ড ভ্রমণকারী কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্যের বিশদ বিবরণ রয়েছে।

তিনি বলেন, গত দশকে যারা থাইল্যান্ড ভ্রমণ করেছেন, তাদের নাগরিকত্ব, পাসপোর্ট নম্বর এবং বসবাসের তথ্যসহ বিস্তারিত এই ঘটনায় ফাঁস হয়ে থাকতে পারে।

কমপ্যারিটেক বলেছে, ওই ডেটাবেজে ডিয়াচেনকো তার নিজের নাম এবং থাইল্যান্ডে প্রবেশের বিস্তারিত তথ্য-উপাত্ত খুঁজে পান; যেখানে সর্বশেষ ২০১১ সালে থাই ভ্রমণকারীদেরও ব্যক্তিগত তথ্য রয়েছে।

থাই কর্তৃপক্ষ গত ২২ আগস্ট ভ্রমণকারীদের তথ্য ফাঁসের বিষয়টি জানতে পায় এবং একই দিন ডেটা সুরক্ষিত করতে ব্যবস্থা নেয়। কমপ্যারিটেকের প্রতিবেদনে বলা হয়েছে, ইনডেক্সড হওয়ার আগে কতক্ষণ পর্যন্ত ভ্রমণকারীদের তথ্য উন্মুক্ত ছিল সেটি আমরা জানি না।

তবে থাই কর্তৃপক্ষ যেসব ডেটা সংরক্ষণ করেছিল তাতে অননুমোদিত কোনও পক্ষের অনুপ্রবেশের সুযোগ নেই বলে জানিয়ে থাইল্যান্ডের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো বলেছে, এ ঘটনার ব্যাপারে তারা অবগত ছিলেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। খবর এএফপির



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা